মৌলভীবাজার-৩ আসনে বিজয়ের পর ধন্যবাদ ও ঐক্যের বার্তা দিলেন নাসের রহমান, ভেরিফায়েড ফেসবুকে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা

February 14, 2026,

স্টাফ রিপোর্টার :  মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিও বার্তার শুরুতে তিনি বলেন, “আসসালামু আলাইকুম/আদাব, মৌলভীবাজার-৩ মৌলভীবাজার-রাজনগরবাসী আমার সকল ভাই ও বোনেরা—হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ—সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।

বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশেষ করে হিন্দু ভাইয়েরা আমাকে এবার বিশেষভাবে মূল্যায়ন করেছেন। তাঁদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার গঠনের পর এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা পুনরায় চালু করা সম্ভব হবে। তাঁর ভাষ্য, বিগত বিএনপি সরকারের আমলে যে ব্যাপক উন্নয়নের ধারা ছিল, আমরা আবার সেটি চালু করতে সক্ষম হবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একসঙ্গে মৌলভীবাজার ও রাজনগরকে একটি সমৃদ্ধশালী এলাকায় পরিণত করতে চাই।

বিজয়ের মুহূর্তে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কে স্মরণ করেন। তিনি বলেন, আমি আজকের এই বিজয়ের সময়ে আমাদের দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। তাঁর অনুপ্রেরণায় আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি। আজ তিনি আমাদের মধ্যে নেই। আমি তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ সময় তিনি দলের চেয়ারম্যানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে এ আসনে দলের মনোনয়ন দেওয়ার জন্য আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আমরা তাঁকে ধানের শীষের বিজয়ের ফলাফল উপহার দিতে সক্ষম হয়েছি।

ভিডিও বার্তার শেষে তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম/আদাব-বাংলাদেশ জিন্দাবাদ।”

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com