মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়। ১৩ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় আলীনগর ইউনিয়নের গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ৪০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পোষাক(স্কুল ড্রেস) বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জানা যায়, যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন আব্দুন নূর- নূরজাহান ট্রাষ্টের উদ্যোগে গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যারা পোষাক তৈরী করেত পারেনি এমন ৪০ জন শিক্ষার্থীকে পোষাক প্রদান করা হয়। আব্দুন নূর-নূরজাহান ট্রাস্টের ট্রাষ্টি আরাফাত রহমানের সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, ট্রাস্টি আব্দুন নূর মাষ্টার, সাংবাদিক মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সম্পাদক ফয়ছল আল কয়েছ চৌধুরী প্রমুখ।
মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়। ১৩ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় আলীনগর ইউনিয়নের গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ৪০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পোষাক(স্কুল ড্রেস) বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জানা যায়, যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন আব্দুন নূর- নূরজাহান ট্রাষ্টের উদ্যোগে গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যারা পোষাক তৈরী করেত পারেনি এমন ৪০ জন শিক্ষার্থীকে পোষাক প্রদান করা হয়। আব্দুন নূর-নূরজাহান ট্রাস্টের ট্রাষ্টি আরাফাত রহমানের সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, ট্রাস্টি আব্দুন নূর মাষ্টার, সাংবাদিক মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সম্পাদক ফয়ছল আল কয়েছ চৌধুরী প্রমুখ। কমলগঞ্জ প্রতিনিধি॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.