বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় ৮ জানুয়ারী রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপজেলার সদর ইউনিয়নের জফরপুর-হাটবন্দ গ্রামের সংযোগ রাস্তার ষাটমা ছড়ার উপর নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হয়েছে ২০ লাখ, ২৯ হাজার ৯৬ টাকা।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি সদস্য মঈন উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.