
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ মার্চ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাম্মীর হাবীব চৌধুরী রবিন।
জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আব্দাল হুসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ছাদিকুর রহমান সামির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাহফুজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ শাহান, জেলা শাখার সদস্য আবু বকর তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম-আহবায়ক ইমান উদ্দিন ফৌজি, সরকারি কলেজ শাখার আহবায়ক আসাদুজ্জামান, সদর উপজেলা আহবায়ক শাখার আহবায়ক ইমরান আহমদ, আজিজুল ইসলাম শিমুল, সাইদুর রহমান, সাকিব আহমদ, তামিম আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাম্মীর হাবীব চৌধুরী রবিন বলেন, বিগত ১৭ বছর দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করে আসছে। সেই সময় অতিক্রম করে একটি নির্বাচিত জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে। আমরা বিশ্বাস করি এই সরকারের নেতৃত্বে মানুষ তার ভাতের অধিকার,নিরাপত্তার ও দেশের জনগণের সকল মৌলিক চাহিদা ধীরে ধীরে ব্যবস্থা করবে। তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ভুমিকা রেখেছে। মৌলভীবাজারে ছাত্রসমাজ একটি বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আব্দাল হুসাইন বলেন,আমরা-আমাদের জাতীয় ও আন্তর্জাতিক কঠিন একমুহূর্তে এখানে সমবেত হয়েছি। আমরা লক্ষ্য করছি যে, মার্কিন সাম্রাজ্যবাদের কালো আগ্রাসনে মুসলিম উম্মাহের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ইরানকে মার্কিন সাম্রাজ্যবাদী ও তাঁর মদদপুষ্ট অবৈধ রাষ্ট্র ইসরায়েল হামলা ও বোমা বর্ষণের মাধ্যমে বিশ্ব থেকে নিশ্চিহ্ন করার জন্য পাঁয়তারা করছে।
তিনি বলেন, যে হামলা ইসরায়েল ইরানের ওপর চালিয়েছে এটি শুধু ইরানের ওপর নয়,এই হামলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে ইসলামের শক্তিকে নির্মুল ও পরাজিত করা।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীদিনের বাংলাদেশ ভারত ও মার্কিন সকল আগ্রাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্ব রুখে দাঁড়াবে।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বিগত আমলে জাতীয় ছাত্রসমাজ সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বিশেষ ভুমিকা পালন করেছে। তাই জুলাইয়ের কমিটমেন্ট রক্ষা করা দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের দায়িত্ব। এ সময় ২৪-এর শহীদদের’ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.