
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৬ মার্চ ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শমশেরনগর, কামুদপুর, দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এদিকে সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.