
কমলগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পেশাজীবী জামায়াতের সেক্রেটারি জালাল উদ্দীন চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি মো: আব্দুল হাই, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সোলায়মান আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম এবং উপজেলা আমীর প্রিন্সিপাল মো: মাসুক মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। তবে স্বাধীনতার পরও জনগণ প্রত্যাশিত সুফল পুরোপুরি ভোগ করতে পারেনি বলে তারা মন্তব্য করেন। তারা আরও বলেন, স্বাধীনতার চেতনা নিয়ে বিভিন্ন সময় ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে সুবিধা নিয়েছে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.