
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীদের সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া এবং বেফাক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন উপলক্ষে শেখবাড়ী জামিয়ার উদ্যোগে শনিবার ২৮ মার্চ দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পানসি ররস্টুরেন্টের হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা তোফায়েল রাহমানী ও সাবেক শিক্ষার্থী মাওলানা হাদিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, শায়খুল হাদিস মুফতি মিজানুর রহমান কাসেমী, মুহাদ্দিস মাওলানা শাাব্বির আহমদ ফতেহপুরী, মুহাদ্দিস বুরহান উদ্দিন যাত্রাবড়ী, মুহাদ্দিস আব্দুল আজিজ মাহবুব, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী প্রমুখ।
মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী বলেন, কুরআন-হাদীসের আলো ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং নববী আদর্শে সমাজকে উন্নীত করার সুমহান লক্ষ্য নিয়ে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় শেখবাড়ী জামিয়া। শুরুলগ্ন থেকেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেফাকসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বেও স্বাক্ষর রেখে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরও সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া, বেফাক, তানযিম, আজাদ দ্বীনি এদারাসহ আঞ্চলিক বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় ৪টি বোর্ডে ২৭৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মোট ১৩২জন শিক্ষার্থী মুমতায (জিপিএ-৫) লাভ করে। এছাড়া সারাদেশের সমি¥লিত মেধা তালিকায় স্থান পেয়েছে আরো ৫৭ জন শিক্ষার্থী। পাশের হার শতভাগ। এরমধ্যে আল-হাইয়াতুল উলয়া বোর্ডে মুমতায পেয়েছে ৩জন, বেফাক বোর্ডে মুমতায ৯৫ জন, মেধা তালিকায় ৩৫ জন, আজাদ দ্বীনী এদারায় মুতাওয়াসসিতাহ (হেদায়াতুন নাহু) জামাতে মুমতায ১৪জন, মেধা তালিকায় ১৪জন, তানজিমুল মাদারিসিল আরাবিয়া মৌলভীবাজার বোর্ডে মুমতায ২০ জন এবং মেধা তালিকায় স্থান পেয়েছে ৮জন।
এই মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিমের দায়িত্বে রয়েছেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।
অনুষ্ঠানে সুললিত কণ্ঠে নাশিদ ও ইসলামি সংগিত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, সৈয়দ ফাহিম, সায়নান সায়েম, সাদিক বিন শামিম, ফাতহুর রহমান রাফি এবং আল-ফারুক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিনকে মাদরাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানের পাঠ্যতালিকার বাইরেও যথাযথ গুরুত্বের সাথে স্থান পেয়েছে সৃজনশীল বিষয়গুলোও। বছরব্যাপী নাহ-ছরফ, ইংরেজি, কম্পিউটার, বাংলা সাহিত্য, সাংস্কৃতিক, বিশেষ আরবি কোর্সসহ বিভিন্ন বিষয়ে কোর্স পরিচালনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.