স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে দৈনিক কালের কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.