
জুড়ী প্রতিনিধি : ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের আধা পাকা বোরো ধান, কৃষকের ¯^প্ন আজ পানির নিচে তলিয়ে গেছে| মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের প্রায় ১শ বিঘা জমির আধা পাকা বোরো ধান পানির নিচে|
এছাড়া আশপাশের আরও অনেক ফসলি জমির ফসল ঝুঁকির মধ্যে রয়েছে| এমন পরিস্থিতিতে কৃষকেরা মহা দুশ্চিন্তায় পড়েছেন| ভুক্তভোগী হাকালুকি পারের কৃষক আব্দুল মজিদ (৫২) সহ আরো অনেকে বলেন, গত দু-তিন দিনের একটানা ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে আমাদের সারা বছরের একমাত্র ¯^প্ন বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় এখন আমাদের মাথায় হাত| এছাড়া হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি হূ-হূ করে প্রবেশ করছে|
৫ এপ্রিল রবিবার দুপুরে আবারও হটাৎ কালবৈশাখীসহ শিলা বৃষ্টি শুরু হয়েছে| এতে হাওরের বিভিন্ন বিলে পানি প্রবেশ করছে| সরেজমিনে রবিবার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কন্ঠিনালার রাবার ড্যামের পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, হাওরের পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে নৌকায় তুলে বাড়ীতে নিয়ে যাচ্ছেন| অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে যাওয়ায় উপায়ন্তর না দেখে মহিষ দিয়ে ধান খাওয়াতেও দেখা গেছে| এভাবে পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে| সেখানে প্রায় ৩ শ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে|
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে| ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করছে| তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.