
শ্রীমঙ্গল প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী|
সোমবার ৬ এপ্রিল এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, ‘শ্রীমঙ্গলের গারোলাইন, মাজডিহি ও কালাপুর এলাকার এই প্রতিভাবান ফুটবলার ˆভরবগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র হিসেবে দেশের জন্য যে সম্মান বয়ে এনেছে, তা আমাদের সকলকে গর্বিত করেছে|’
তিনি আরও বলেন, ‘স্যামুয়েল রাকসামের এই সাফল্য প্রমাণ করে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ¯^াক্ষর রাখতে সক্ষম|
সংসদ সদস্য তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশা প্রকাশ করেন, স্যামুয়েল রাকসাম আগামীতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে আরও এগিয়ে নিয়ে যাবেন|
বার্তার শেষাংশে তিনি বলেন, অভিনন্দন স্যামুয়েল রাকসাম দেশ এগিয়ে যাক, খেলাধুলা এগিয়ে যাক|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.