
স্টাফ রিপোর্টার : জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে মৌলভীবাজারে অভিযান পরিচালিত হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোড এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বাইরে থেকে শাটার বন্ধ রাখা হলেও অভ্যন্তরে কার্যক্রম চালু ছিল। এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জ্বালানি সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.