মৌলভীবাজারে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের সাঁতার প্রশিক্ষণ শুরু

April 9, 2026,

স্টাফ রিপোর্টার : তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে|

৮ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় পুকুর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়| সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ৪০ জন বালক প্রশিক্ষণ গ্রহণ করছে| প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক জার্সী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়| সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছে জেলা সাঁতার কোচ মোঃ সাইফুল ইসলাম ও পারভেজ আহমেদ| উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার  অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল| বিশেষ অতিথি ছিলেন ˆদনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, উল্টর মুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি আনসার আহমদ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার ˆসয়দ রুমেন আলী,ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য মোঃ কুতুব উদ্দিন, জেলা ফুটবল কোচ জামান আহমেদ, জেলা এ্যাথলেটিক্স কোচ ফয়জুল হক মনা সহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য সুধীজন|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com