কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ, বঞ্চিত নেতাদের হুঁশিয়ারি

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় অটো টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে লক্ষ্য করে কমিটির বঞ্চিত সদস্যরা দুর্নীতি, একক আধিপত্য ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন|
বুধবার ৮ এপ্রিল বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ৭ বঞ্চিত সদস্য এসব অভিযোগ প্রকাশ করেন| উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান জাহাঙ্গির, কোষাধ্যক্ষ ছালেক আহমদ, লাইন সম্পাদক জামাল আহমদ, দপ্তর সম্পাদক মিন্টু দাস, সদস্য মাসুদ আহমদ ও বেলাল আহমদ|
লিখিত বক্তব্যে শফিকুর রহমান জাহাঙ্গির বলেন, ২০২৫ সালের ৮ নভে¤^র নির্বাচনের মাধ্যমে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে শপথ গ্রহণের পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক একক আধিপত্য কায়েম করেছেন| অভিযোগে বলা হয়, টিলাগাঁও ইউনিটে ৭৫ হাজার টাকা, গাজীপুরে ১ লাখ ৬১ হাজার টাকা এবং চাতলাঘাট ও কটারকোনা ইউনিটে যথাক্রমে ৩৭ হাজার ও ৩০ হাজার টাকা লেনদেন হলেও কোনো হিসাব পাওয়া যায়নি| নির্বাচিত কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও সভাপতি ও সাধারণ সম্পাদক পুরো অর্থ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন|
জাহাঙ্গির আরও বলেন, সাধারণ সম্পাদক আলমাছ আহমদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ইউনিট থেকে অবৈধ চাঁদাবাজি করেছেন| এ ছাড়া সংগঠনের কার্যালয়ে মদ্যপান এবং অন্যান্য সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে|
সংবাদ সম্মেলনে বঞ্চিত নেতারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন| তারা জানিয়েছেন, সকল সিদ্ধান্ত কার্যকরী কমিটির মতামতের ভিত্তিতে নেওয়া হোক, সভাপতি ও সম্পাদক একক সিদ্ধান্ত বন্ধ করুন, সকল সদস্যের প্রতি সম্মান নিশ্চিত হোক, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং দ্রুত ব্যবস্থা না হলে সাধারণ শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে|



মন্তব্য করুন