রাজনগর প্রতিনিধি : রাজনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে| মঙ্গলবার ৭ এপ্রিল রাজনগর থানার এসআই জিতেন্দ্র ˆবষ্ণব এর নেতৃত্বে
এএসআই নৃপেশ চন্দ্র দেব ও এএসআই আল আমিন অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের চাঁদনিঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দায়রা মামলা ন¤^র-৪৬৮/১৯, সিআর-৫৮/১৯ (রাজনগর) এর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেন|
গ্রেপ্তারকৃত মোশাহিদ মিয়া রাজনগর মনসুরনগর বড়কাপন গ্রামের আব্দুল আজিজ এর ছেলে|
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.