সাংবাদিক আজিজুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিলেন আওয়ামী লীগনেতা

April 9, 2026,

স্টাফ রিপোর্টার : প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও ˆদনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের চেষ্টা চালান নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা| বুধবার ৮ এপ্রিল পুলিশের হস্তক্ষেপে বাড়ির সীমানার খুঁটি নিজ হাতে বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে রক্ষা পান জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া|

কুলাউড়া থানায় আজিজুল ইসলামের করা অভিযোগ থেকে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি লাল মিয়া ও তার ছেলেরা মিলে ৬ এপ্রিল রাতে সাংবাদিক আজিজুল ইসলামের বাড়ি জবরদখলের উদ্দেশ্যে সীমানার পাকার খুঁটি তুলে নেয়| রাতে বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন| ওইরাতে আবারও লাল মিয়া এবং তার ছেলেরা মিলে সীমানা বেড়া কেটে তছনছ করে ফেলে এবং বেশ কিছু জায়গা জবরদখল করে|

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ও কুলাউড়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আজমল হোসন এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় বিষয়টি নিষ্পত্তি হয়|

৮ এপ্রিল বুধবার সরেজমিন তদন্ত করেন এসআই ফাইজুল ইসলাম| তদন্তকালে তিনি ঘটনার সত্যতা পান| এসময় আওয়ামী লীগ নেতা লাল মিয়া ক্ষমা চেয়ে সীমানা খুঁটি এবং বেড়া নিজহাতে যথাস্থানে প্রতিস্থাপন করেন| এসআই ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com