শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মা/মলা, প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

April 13, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো: কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমেদ, এম এ রকিব, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু ও মামুন আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখা-এর সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদ-এর আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, টিআইবি’র এসিজি স্বাস্থ্য উপ কমিটির আহবায়ক শাহ মসুদ আহমদ,  নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com