
স্টাফ রিপোর্টার : হজ যাত্রীদের হজ পালন সহজতর করার লক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী ১৩তম ফ্রি হজ প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে প্রতি বছরের ন্যায় এবারও মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের আয়োজনে শহরের রুমেল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী হজ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমদ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজ যাত্রীদেরকে পবিত্র হজ পালনকালে প্রয়োজনীয় জিনিস উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। উপহার সামগ্রীর মধ্যে ছিল হজ নির্দেশিকা, পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, সেন্ডেলের ব্যাগ, পাসপোর্টের ব্যাগ, মিছওয়াক ও কাংকরের ব্যাগ।
মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন এর সভাপতিত্বে ও ট্রাস্ট্রের অন্যতম পরিচালক এস এম উমেদ আলীর সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওয়াদূদ, সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মু. ইমাদ উদ-দীন, বিএনপি নেতা আলহাজ¦ আয়াছ আহমদ, সাবেক উপজেলা ভাইন চেয়ারম্যান আহমেদ বেলাল, প্রকৌশলী আবুল হোসেন খান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী সায়েম আহমদ, সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক চৌধুরী বুলবুল, সমাজসেবক সৈয়দ মমসাদ আহমদ, সৈয়দ আজিজুল ইসলাম তোয়েল, মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, রুকন আহমদ চৌধুরী আউয়াল চৌধুরী, সৈয়দ ইয়াছিন আরাফাত, সৈয়দ জাহিদ আলী, সৈয়দ তালহা আলী, সৈয়দ সামিন ইয়াসার সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা মক্কা নগরীর অদূরে আরাফাতের ময়দানে সমবেত হবেন ধর্মপ্রাণ মুসলমান। সেখানে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেবে চার দিক। হজের দিন আরাফাতের ময়দান অভিমুখে ঢল নামবে হজযাত্রীদের। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করে আবার কেউ কেউ ট্রেনে যাবেন আরাফাতের ময়দানে।
তিনি মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের ১৩তম প্রশিক্ষনের প্রশংশা করে আরও বলেন, আপনারা যারা পবিত্র পালনে যাচ্ছেন তারা সু-ভাগ্যবান। অনেকের প্রচুর পরিমান সম্পদ আছে ইচ্ছে প্রকাশ করলেও তারা হজে যেতে পরছেন না। হজের দিন বা হজের আগে তীব্র গরম থাকতে পারে সে ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। হজ পালনে যাতে ব্যঘাত না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে। হজ পালন শেষে আরাফত ময়দান থেকে যখন হাজি সাহেবরা ফিরবেন তারা নিষ্পাপ শিশুর মতো ফিরবেন।
তিনি আরও বলেন, যে কোন প্রশিক্ষণ মানুষকে অভিজ্ঞতা দিতে সহায়ক হয়। যত বেশি মনোযোগ সহকারে হজ প্রশিক্ষণ গ্রহণ করা যাবে, হজের আনুষ্ঠানিকতা পালন তত বেশি সহজ হবে।
দিনব্যাপি প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন হজ-উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।
প্রশিক্ষণে মৌলভীবাজার জেলাসহ পাশ্ববর্তী হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০০ জন হজ যাত্রী অংশগ্রহণ করেন। মৌলভীবাজার জেলা থেকে এবছর মোট ৪৫৬ জন হজ যাত্রি যাবেন সৌদিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৭ জন হজ যাত্রি যাবেন।
এছাড়ার অংশগ্রহনকারীর সাথে আসা আরও শতাদিক আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নারীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল।
প্রশিক্ষক তানভির হোসাইন হজ প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে বলেন, বাংলাদেশের একজন হজ যাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন। কিন্তু যথাযথভাবে হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার দরুণ হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হন। হজ পালনে সমস্যা দেখা দেয়, ক্ষেত্রবিশেষ হজ পালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশ থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজপালন অনেকটা সহজ হয়ে যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.