
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের পৌর এলাকার আলোচিত শাপলাবাগ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৫ চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১৩ এপ্রিল শ্রীমঙ্গল সার্কেল সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনার বাংলা রোড শাপলাবাগ রেল কলোনি থেকে চিহ্নিত ত্রাস একাধিক মামলার আসামি সাগর আহম্মেদ (২৩), ফারুক হোসেন (৩২), আরিফ হোসেন (২৮), শরীফ হোসেন (২৩) ও মিজানুর রহমান মিজান (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি চক্র মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে।
এছাড়াও গত ১২ এপ্রিল রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি লুৎফর রহমানকে মারপিট করে গুরুতর আহত করে।
গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.