
স্টাফ রিপোর্টার : ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষিত মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা মজলিস মিলনায়তনে এক প্রস্তুতিমূলক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল মঙ্গলবার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার সহ সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী।
জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার সিনিওর সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ সভাপতি মাওলানা আবুল কালাম, সহ সভাপতি মাওলানা আ'সাদ আল হুসাইন, সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওঃ রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, জেলা প্রচার সম্পাদক ও রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, জেলা নির্বাহী সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউস আহমদ, কুলাউড়া উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, খেলাফত ছাত্র মজলিস এর পৌর শাখার সভাপতি এহসান আহমদ, এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ২৪ এপ্রিলের মহাসমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মৌলভীবাজার জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়িত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.