
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার পুনর্গঠন এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১৭ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় উপস্থিত থেকে বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মাওলানা শাহ মিসবাহ, সহ-সভাপতি মাওলানা শাহিদুল ইসলাম তালহা, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতিক আল হাসান, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আইনুদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আহমদ যুবায়ের জুয়েল, প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান জাহিন, অফিস বিভাগ এর সম্পাদক উবায়দুর রহমান আকিব, সদস্য মাওলানা শাহ উসমান আলী জাকী, আব্দুস সামাদ সুমন, প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.