
মাহফুজ শাকিল : কুলাউড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার ১৮ এপ্রিল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ২ দিন ব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এই মেলা চলছে। সিনিয়র ক্যাটাগরিতে ৪টি ও জুনিয়র ব্যাটাগরিতে ১৯টিসহ মোট ২৩টি স্টল বসেছে। দ্বিতীয় দিন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. আনিসুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, লংলা আধুনিক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজমুল হোসেন, ভূকশিমইল ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.