
আব্দুর রব : বড়লেখায় সোমবার রাতের কাল বৈশাখী ঝড়ের ছোবলে গাছ পড়ে ভেঙ্গে পড়েছে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা। ফেটে গেছে ভবনের দেওয়াল। কয়েকটি গ্রামে উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা, বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর।
উপজেলার দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে সোমবার মধ্যরাতে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ওপর উপছে পড়ে কয়েকটি বড় গাছ। এতে ভেঙ্গ পড়ায় উড়ে গেছে স্কুল ভবনের টিনের চালা ও ফেটে গেছে স্কুলের পাকা দেওয়াল। এছাড়া ঝড়ে বিধ্বস্ত হয়েছে ব্যাপক ঘরবাড়ি। উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা। বিদ্যুত লাইনের ওপর গাছ পড়ে অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর খান জানান, ঝড়ে গাছ পড়ে বিদ্যালয় ভবন বিধ্বস্ত হওয়ায় এবং চালা উড়ে যাওয়ায় শ্রেণি কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুলের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবারের ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রেরণ করতে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.