
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে তেল মজুদ করার দায়ে দুই প্রতিষ্টানকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২১ এপ্রিল শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদের খবর পেয়ে অভিযানে নামেন ভ্রাম্যাণ আদালত। এসময় উপজেলার লচনা এলাকায় তেল মজুদ করার দায়ে একটি প্রতিষ্টানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ২০ হাজার টাকা এবং অপর একজনকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রাশাসন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.