
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আকলাব আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২২ এপ্রিল রাত ৩টা ৩০ মিনিটে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুম আব্দুল মোমিন তরফদার ছিলেন বার্মিংহামের একসময়ের সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম আব্দুল মতিন তরফদার সাহেবের ছোট ভাই। তাঁর ভ্রাতুষ্পুত্র ও জামাতা ডাক্তার সোহাইল তরফদার বার্মিংহামে জিপি হিসেবে কর্মরত রয়েছেন।
আত্মীয়তার সূত্রে তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গলের বর্তমান সংসদ সদস্য আলহাজ্জ্ব মুজিবুর রহমান চৌধুরীর পিতা মরহুম আব্দুল গফুর চৌধুরী এবং সাবেক সাংসদ কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ ইলিয়াসের আপন ফুফাতো ভাই ছিলেন।
আজ বিকাল ৩টা ৩০ মিনিটে রামপাশা শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হওয়ার জন্য সকল মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.