
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত থেকে আসা বিকি সাহা নামের এক যাত্রীর কাছ থেকে নিয়মবহির্ভূত মালামাল জব্দ করেছে| ওই যাত্রী গত ছয় মাসে ৭ বার ভারতে যাতায়াত করেছেন| সর্বশেষ ২১ এপ্রিল তাকে সন্ধেহ হলে বিজিবির জিজ্ঞাসাবাদ করে সাথে থাকা শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি মুঠোফোন সহ অন্যন্য পণ্য জব্দ করা হয়|
বিজিবি সূত্রে জানা যায়, সম্প্রতি ভারত ফেরত বিকি সাহা নামের এক যাত্রীর কাছ থেকে নিয়মবহির্ভূত মালামাল জব্দ করে তা কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়| ¯^ল্প সময়ের ব্যবধানে একাধিকবার ভারত যাতায়াত করেছেন বিকি সাহা| তিনি ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে অনুমোদিত সীমার অতিরিক্ত পণ্য পাওয়া যায়| পরবর্তীতে নিয়ম অনুযায়ী এসব মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়|
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ রয়েছে| সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আইন লঙ্ঘন করে কেউ অতিরিক্ত বা অবৈধ মালামাল নিয়ে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়| সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও মালামালগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে| উক্ত ব্যক্তির পাসপোর্ট অনুযায়ী, তিনি সাম্প্রতিক সময়ে ৪ বার এবং গত ছয় মাসে মোট ৭ বার ভারতে যাতায়াত করেছেন| যা থেকে প্রতীয়মান হয় যে, তিনি প্রতিবারই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে লাগেজ ভর্তি মালামাল নিয়ে আসতেন| তার সাথে বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, জিরা, খাদ্য সামগ্রী ও মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়।
তিনি আরও জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতি সমৃদ্ধিতে শুল্ক আইন বাস্তবায়ন এবং অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে|
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা বলেন, বিজিবি জব্দকৃত মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে| এখন বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.