![]()
এস আর অনি চৌধরী : কুলাউড়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে গোগালীছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
২৭ এপ্রিল সোমবার রাতে আকস্মিক এ বাঁধ ভাঙনের ফলে সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধ ভেঙে যাওয়ায় বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজীপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপনসহ আশপাশের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ে। এতে আউশক্ষেত, বোরো ধান, আউশের বীজতলা এবং অসংখ্য মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সদর ও জয়চণ্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.