
স্টাফ রিপোর্টার : সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬’ উদযাপিত হয়।
মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে কোট প্রাঙ্গন থেকে র্যালী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো: কামরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: খালিদ হাসান খান, পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, স্পেশাল মেডিয়েটর (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ) আবু সৈয়দ দিলজার হোসেন, জেলা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) এডভোকেট মামুনুর রশিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচার বিভাগীয় সহায়ক কর্মকর্তা কর্মচারী সহ লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং পর্যবেক্ষক সদস্যবৃন্দসহ সকল অংশীজন।
অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী নারী ক্যাটাগরীতে সুরাইয়া খাতুন ও পুরুষ ক্যাটাগরীতে শাহ ফখরুল ইসলাম কে সম্মাননা স্মারক ও সম্মানী প্রদান করা হয়।
এছাড়াও মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। মেলার স্টল সমূহ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আগত দর্শনার্থী।
এসময় জেলা লিগ্যাল এইড অফিস, মৌলভীবাজারের কার্যক্রম ও সেবা সমূহ সম্পর্কে জনসাধারণকে অবগত করা হয় এবং আগত দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন আইনি সেবা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন, সোহেল ভূইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ), জেলা জজ আদালত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.