
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইসলামপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। প্রতিযোগিতায় মাদরাসার শিক্ষার্থীরা ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আলেম-উলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রধান শিক্ষক ও কমিটির লোকজন শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.