স্টাফ রিপোর্টার॥ উৎসবমুখরতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়েছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা।
সমাপনী দিন ১১ জানুয়ারি বুধবার বিকেলে ‘এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয় নিয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। এছাড়াও পুলিশ সুপার মো. শাহজালাল, সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত হয় রিয়েলিটি শো। শেষে মেলায় অংশগ্রহণকারী ৭০টি স্টলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনন্য সেবা দিয়ে প্রথম হয়েছে আয়কর বিভাগ, দ্বিতীয় স্বাস্থ্য বিভাগ এবং তৃতীয় ভূমি অফিস, মৌলভীবাজার সদর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.