হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আতর আলী নামের ১ ব্যাক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি আপার কাগাবলা ইউনিয়নের কাগাবলা গ্রামের নিহত আতর আলীর সাথে বিন্নিগ্রামের আকবর মিয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাগাবলা গ্রামের আতর আলী এবং বিন্নিগ্রামের বর্তমান মেম্বার কাশেম মিয়া আহত হন। আতর আলী মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ১০ জানুয়ারি মঙ্গলবার বাড়িতে যান এবং কাশেম মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি সন্ধ্যার কিছু পূর্বে আতর আলী স্ত্রী আম্বিরা বেগম সহ জেলা সদর থেকে ঔষধ নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে বাড়িতে যাওয়ার পথে সমশেরগঞ্জ বাজারে পৌছালে আকবর মিয়ার লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় আতর আলী মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পর সন্ধ্যায় উভয় গ্রামে মসজিদের মাইক দিয়ে হামলার প্রস্থুতির আহবায়ন করলে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.