
আব্দুর রব : বড়লেখায় চলতি বোরো মৌসুমে উপজেলা খাদ্য বিভাগ সরকারি মূল্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার ৫ মে দুপুরে প্রধান অতিথি হিসেবে আদিত্যের মহাল এলাকার প্রান্তিক কৃষক শ্যামল দাসের নিকট থেকে দুই মেট্্িরক টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায়, মিলার আব্দুল জব্বার প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে,এবার বোরো মৌসুমে বড়লেখায় সরকারিভাবে ৩৬ টাকা কেজি মূল্যে ৫৩৭ মেট্রিক টন ধান ও ৪৮ টাকা কেজি মূল্যে ৬৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামি ৩১ আগষ্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহের কার্যক্রম। নিবন্ধিত কৃষকরা জনপ্রতি ৩ টন করে ধান বিক্রি করতে পারবেন সরকারি খাদ্য গোদামে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.