
জুড়ী প্রতিনিধি : ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬।
রবিবার ১০ মে বিকেলে জুড়ী থানা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ এর কর্মসূচির শুরু হয়েছে।
পুলিশ সপ্তাহ ২০২৬ এর কর্মসূচির আওতায় ওইদিন বিকেলে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র গুলাবারুদ আটক এবং কাগজপত্র ও রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জুড়ী থানা এলাকায় পুলিশ চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ উদ্দিন সহ জুড়ী থানার পুলিশ সদস্যরা।
ওসি মিনহাজ উদ্দিন বলেন, 'আমরা জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই'। আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে। আমাদের মূল কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করা।'
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.