
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম এঁর কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি সানজিদা আক্তার।
১৬ মে শনিবার কলেজে পৌঁছালে সংসদ সদস্য মো: শওকতুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক মো: মোছলেহ উদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আব্দুল বাকি ফরহাদ, প্রভাষক মেহের সুলতানা, প্রভাষক মো: তৌহিদুল ইসলাম, এবাদুর রহমান, আব্দুল খালিক, প্রভাষক আলিম উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
পরিদর্শনকালে এমপি মো: শওকতুল ইসলাম কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, নারী শিক্ষার উন্নয়ন ছাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ এলাকার নারীদের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.