
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ভূমি সেবা ও ভূমি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে উপজেলা ভূমি অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যানড) মো: মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো: শামীম আহমেদ প্রমূখ। এর আগে "জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এছাড়াও ভূমি সেবা ও মেলা উপলক্ষে আলাদা সেবা বুথে চলছে ভূমি সেবা কর্মসূচি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.