স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের মত এবারও মৌলভীবাজারে দরিদ্র-শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করেছে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন।
শনিবার ১৪ জানুয়ারি শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংক উদোক্তা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান।
পরে জেলার ৫০০ জন শীতার্থ মানুষকে কম্বল বিতরন করেন অতিথিরা। এ সময় অতিথিরা মার্কেন্টাইল ব্যাংকের মত অন্য বাণিজ্যিাক প্রতিষ্ঠানকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। আর উদোক্তা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান বলেন ব্যাংকের লভ্যাংশের একটা অংশ মাকের্›টাইল ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারো মৌলভীবাজারে শীতবন্ত্র বিতরণ করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.