
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে এক পেশাদার ছিনতাইকারী আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহর্ত মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন।
মঙ্গলবার ১৯ মে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, রেঞ্জ ডিআইজি সিলেট ও পুলিশ সুপার মৌলভীবাজারের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ চুরি ছিনতাই প্রতিরোধসহ মাদক উদ্ধারে সর্বদা অভিযান করে যাচ্ছে।
বেশ কিছুদিন যাবত সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেল যোগে বিভিন্ন নির্জন যায়গায় মহিলাদের স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে আসছিল। ৩ মে শ্রীমঙ্গল শহরতলীর রুপসপুর এলাকায় মোটরসাইকেল যোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে শ্রীমঙ্গল থানার পুলিশের এসআই মো: মহিবুর রহমান এর নেত্বৃত্বে পুলিশ মাঠে নামে। ক্লুলেস ঘটনায় বিভিন্ন সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও যাচাই বাচাইয়ের করে মঙ্গলবার ১৯ মে ভোর বেলা সিলেট শহরের জালালাবাদ থানা এলাকার আখালিয়া গেইট এর নির্জন বাসা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা খালেদ আহমেদ (৩৪) নামের এক পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আটক খলেদ আহমেদ সিলেটের গোলাপগঞ্জ গোরাবাড়ী গ্রামের বশির মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর পুলিশ তার হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল পোন, পার্স, ব্যাগ উদ্ধার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী একজন পেশাদার ছিনতাইকারী। সে তার সহযোগীদের নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।
পরে তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.