
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর সামনে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনীল সাঁওতাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন|
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে সোমবার ভোর বেলা নিহত ব্যক্তি ঘাস কাটতে জরিপ মিয়া লেবু বাগানে যান| কিন্তু বাগানের চারিদিকে কাটা তারের বেড়ায় বণ্য শুকুর তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলে সুনীল সাঁওতালের মৃত্যু হয় বলে জানা গেছে| পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে করেছে|
এ ব্যাপারে জানতে চাইলে বাগান মালিক আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি| তবে উপজেলার ডুলু বাড়ী এলাকায় আলী আর্জুন নামে একজনের নিকট তিনি ওই বাগান ভাড়া দিয়েছেন বলে জানা গেছে|
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অবৈধভাবে পাতানো বিদ্যুৎ এর তারে জড়িয়ে মৃত্যু হতে পারে| তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.