
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কুলাউড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে|
প্রায় ৬ বছর পর রোববার ২৪ মে উপজেলার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ˆবরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিক্ষকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্পন্ন হয় এ কাউন্সিল| প্রায় এক হাজার সহকারী শিক্ষক কাউন্সিলারদের মতামতের মাধ্যমে সভাপতি পদে ব্রাহ্মণবাজার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ২০১৯ সালের জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দীন, সাধারণ সম্পাদক পদে তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক পদে খুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হক কে নির্বাচিত করা হয়| দায়িত্বপ্রাপ্ত নতুন সদস্যরা তাদের উপর অর্পিত এ দায়িত্ব পালনে সকল সহকর্মী শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.