
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পালিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী। এ সময় রবীন্দ্র গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় প্রফেসর নৃপেন্দ্র লাল দাশকে দেয়া হয় সংবর্ধনা।
শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ও সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী।
২য় পর্বে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎযাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।
আলোচনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে শেষে শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.