
পলি রানী দেবনাথ : ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির (দাবি) সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার শিববাড়ী শাখার কালীঘাট চা বাগানে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ জুন নারী ও পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের উদ্যোগে চা শ্রমিক পরিবারের সদস্যদের আত্মবিশ্বাসী ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) কাজী মো. আতিকুল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. জিয়াউর রহমান, ডিভিশন কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) সাধন চন্দ্র মণ্ডল, জেলা সমন্বয়কারী (লিড) মো. আশরাফুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. নুরুল আমীন, আঞ্চলিক সমন্বয়কারী (লিড) প্রদীপ কুমার এবং এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. বদরুল আলমসহ প্রশিক্ষণার্থীরা।
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) কাজী মো. আতিকুল আলম তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ নারী শুধু নিজের জীবনই বদলে দিতে পারেন না, তিনি তার পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং পরিবারের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.