এহসান বিন মুজাহির॥ ইসলাম ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় মুসলিমবাগস্থ দারুল আজহার ক্যাডেট মাদরাসার শ্রীমঙ্গল ক্যাম্পাস সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ। শ্রীমঙ্গল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল কলামিস্ট এহসান বিন মুজাহিরের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাম্পাসের শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, রাকিব উদ্দিন, আশিকুর রহমান, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, শিক্ষিকা আনোয়ারা বেগম, ইয়াছমিন আখতার বৃষ্টি। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবিকাগণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি’১৭ পর্যন্ত ক্রিড়া প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে ৭ম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.