
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে কমলগঞ্জে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
বুধবার ৩ জুন সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ।
কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাব্বির এলাহী, মো: মোনায়েম খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার একটি বিশেষ সংখ্যার মোড়কও উন্মোচন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.