
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি অতীতে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনে তার এই পদোন্নতিতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার এই দায়িত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.