
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার পূর্বাশা আবাসিক এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার ৮ জুন রাত সাড়ে ৯টায় শহরের পূর্বাশা আবাসিক এলাকায় যুক্তরাজ্য প্রবাসী মতলিব খাঁনের বাসার ভিতর একটি অজগর সাপ দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত ওই বাসায় পৌঁছে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর রাতেই শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কাযালয়ের হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.