ব্রিস্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের গৌরবময় ২০ বছর পূর্তি উদযাপন

June 9, 2026,

বিশেষ প্রতিনিধি : যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত ব্রিস্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাব ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সফলতার সঙ্গে কমিউনিটির সেবা করে আসছে। খেলাধুলার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে একত্রিত করা, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

২০২৫ সালে ক্লাবটি গৌরবের সঙ্গে তার ২০ বছর পূর্তি উদযাপন করছে। এই দীর্ঘ পথচলায় ক্লাবের সদস্য, খেলোয়াড়, সমর্থক এবং ব্যবস্থাপনা কমিটির অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও সহযোগিতা ক্লাবটিকে একটি শক্তিশালী, সুসংগঠিত এবং সম্মানজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বর্তমান ম্যানেজমেন্ট বোর্ডের কমিটি হলো, সভাপতি: সৈয়দ আবু সায়েদ, সহ-সভাপতি: সাকিব নোমানি, সাধারণ সম্পাদক: মোতসির আলী শুভন, কোষাধ্যক্ষ: সৈয়দ রাবেল।

ক্লাবের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক কর্মকর্তা, খেলোয়াড়, স্পন্সর এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাদের অবদান ও সমর্থনের কারণেই ক্লাবটি আজ এই গৌরবময় মাইলফলকে পৌঁছাতে সক্ষম হয়েছে।

ভবিষ্যতেও ব্রিস্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাব কমিউনিটি উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com