স্টাফ রিপোর্টার॥ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে ১০ জানুয়ারী বধুবার দুঃস্থ, গরিব ও অসহায় লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক রুম্মান আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় অতিথিবৃন্দ ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শাখার বিশিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.