
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জুন সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে কালাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ সাব্বির আহমেদ ও মাওলানা নোমানীসহ স্থানীয়ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এছাড়াও কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে স্থানীয়রা একই গ্রামের আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে শ্রীমঙ্গলপুলিশে সোপর্দ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.