
মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ১৯ জুন রাত ৮টায় ইউনিয়নের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা মো: রমজান আলীর ছেলে ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, ঢাকার একটি বিজ্ঞ আদালতে ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারে শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ তার বাড়িতে এক অভিযান চালায়। এসময় ইউপি সদস্য লোকমান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি দল তাকে দৌঁড়ে গিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদিকে ঢাকার বিজ্ঞ আদালতে লোকমান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, বিগত ৫ আগস্টের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপজেলা ও ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা রেখে নিজেকে আওয়ামীলীগের কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করেছিলেন। এতে নিজ এলাকার সাধারণ মানুষ তাঁর বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.