
স্টাফ রিপোর্টার : গ্রীণ কেয়ার ফাউন্ডেশন পরিচালিত জেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্যারেন্টস স্কুল এক্সিলেন্স সামিট, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ২০ জুন জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এই ব্যতিক্রমী শিক্ষণীয় আয়োজনটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। অভিভাবকদের জন্য ‘গুড প্যারেন্টিং’ ও শিক্ষার্থীদের জন্য ‘আকাশ ছোঁয়া স্বপ্ন মোদের’ দু’টি সেশনের রির্সোস পার্সন হিসেবে মনোমুগ্ধকর অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টিং কনসালটেন্ট ও প্রশিক্ষক ড.আহসান হাবীব ইমরোজ।
গ্রীণ কেয়ার ফাউন্ডেশন এর কর্মকর্তা জুনেদ আহমদ ফাহিম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক হাফেজ মাহবুব আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীণ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট আল আমিন জামেয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জসীম উদ্দিন। সচেতন পরিবার, সহযোগি স্কুল ও সফল শিক্ষার্থী বিষয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ ও এটিএম শরিফুল আমিন।
আলোচনা পর্ব শেষে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ তোলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো কোরাস হামদ ও নাত, ইসলামী সংগীত, কোরাস কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তিসহ শৃঙ্খলিত নানা আয়োজন। অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, আইনজীবী, ব্যাংকার ও ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.