
আব্দুর রব : বড়লেখায় অবৈধভাবে বোয়াল মাছের পোনামাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত হাজীগঞ্জ বাজারের দুইজন মৎস্য ব্যবসায়িকে পৃথক মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
এসিল্যান্ড নাঈমা নাদিয়া জানান, অভিযানকালে বোয়াল মাছের পোনা বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের অপরাধে ২ টি মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.